আমার এই শূন্যহৃদয়টা
চাই তোমার ভালোবাসা
কি করে বোঝাই বল
আমি সেই ভাষা।
মনে শুধু তোমাকে নিয়ে
করি যে কত আশা
স্বপ্নের মাঝে তোমার বুকে
বাঁধি প্রেমের বাসা।
বারবার বলার জন্য
কত আসি ছুটে
আমি ভালোবাসি তোমাকে
বলতে পারিনা মুখ ফুটে।
ইশারায় মোর ভালবাসা
নাও তুমি বুঝে
তোমার মাঝে সেই ভালোবাসা
নেবো আমি খুঁজে।
তোমায় আমার ভালো লাগে
ভালোবাসি তোমাকে
জীবন সাথী হবে কি তুমি
ভালো বেসে আমাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
খুব সুন্দর লিখেছেন, তবে আরও ফুটাতে হবে এবং বেশি বেশি পড়তে হবে। ভালো ভালো কবির বই পড়তে হবে। এই সাইটে বিজয়ী হয়েছেন শত শত কবি আছেন, তাদের লেখা মনোযোগ দিয়ে পড়তে হবে এবং চর্চা অব্যাহত রাখতে হবে। চালিয়ে যান। অনেক শুভ কামনা ও ভোট রইল।।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।